1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিচার্ডের দাফন সম্পন্ন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিচার্ডের দাফন সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

সঞ্জিব দাস,গলাচিপা// গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ এর গলাচিপা প্রতিনিধি মো. মুশফিকুর রহমান রিচার্ড (৪৩) সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকার স্থায়ী বাসিন্দা ও গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমানের একমাত্র সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

মুশফিকুর রহমান রিচার্ড গলাচিপা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এছাড়া তিনি গলাচিপা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গলাচিপা ক্রিকেট অঙ্গনের ছিলেন সংগঠক ও প্রাণ পুরুষ।৷ সোমবার রাত ১১ টায় ঢাকার সেগুন বাগিচায় মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মঙ্গলবার বেলা ১১ টায় গলাচিপা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা নামাজ শেষে গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে তার মায়ের পাশে তাকে সমাহিত করা হয়েছে।

তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, গলাচিপা প্রেস ক্লাব, পটুয়াখালী জেলা বিএনপি, গলাচিপা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, গলাচিপা বণিক সমিতি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং দশমিনা, রাঙ্গাবালী ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network