1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে গভীর রাতে ছাত্রীদের ফোন দেন শিক্ষক! - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

বরিশালে গভীর রাতে ছাত্রীদের ফোন দেন শিক্ষক!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, উত্ত্যক্ত ও প্রাইভেট পড়তে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি আজ মঙ্গলবার সংশ্লিষ্ট চিঠি পেয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে অভিযুক্ত শিক্ষক মওদুদ‌কে ছুটিতে পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

 

আজ কলেজে গিয়ে এ বিষয়ে কথা বলতে চাইলে দর্শন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা ইতস্তত বোধ করেন। নাম প্রকাশ না করার শর্তে দুই শিক্ষার্থী জানান, শিক্ষক মওদুদের প্রধান লক্ষ্য তাঁর কাছে প্রাইভেট পড়া। এ ছাড়া ইনকোর্স ও মৌখিক পরীক্ষায় কম নম্বর দেওয়ার হুমকি দেন। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শিক্ষক মওদুদ ছাত্রীদের গভীর রাতে ফোন দেন এবং তাঁদের রাতে ফোন করতে বলেন।

 

এসব ঘটনার প্রতিকার চেয়ে গত শনিবার অর্ধশত শিক্ষার্থী কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

 

এ বিষয়ে জানতে শিক্ষক মওদুদের মোবাইল ফোনে কল দিলে একজন ধরে বলেন, ‘আমি তাঁর স্টাফ। স্যার‌কে সন্ধ্যার পর পাবেন।’ পরে আর ফোন ধরেননি।

 

তদন্তের বিষয়ে কমিটির সদস্য ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ম‌হিউদ্দিন বলেন, তাঁরা আজ এ-সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন। তবে এখনো তদন্ত শুরু করেননি। ম‌হিউদ্দিন জানান, শিক্ষক মওদুদ দাবি করেছেন যে প্রাইভেট পড়ানো নিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

 

তদন্ত কমিটির প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মামুন উর র‌শিদ খান বলেন, আজ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা এখন কাজ শুরু করবেন।

 

যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক উদ্ভূত প‌রি‌স্থি‌তি‌তে ছুটিতে রয়েছেন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network