1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাইলস্টোন ট্রাজেডি : বরিশালের সামিউলের দাফন সম্পন্ন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
এমপি গাজী নজরুল প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে গলাচিপায় গৃহবধুকে মারধর হাসপাতালে ভর্তি গলাচিপায় ৩ কিলোমিটার সড়কে হাঁটুপানি কাদা, দুর্ভোগে ২০ হাজার মানুষ বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনীয় সভা অসুস্থ ছাত্রদল নেতা সাদ্দাম খান রনিকে দেখতে হাসপাতালে যান অ্যাডঃ আবুল কালাম শাহীন ৩য় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আটক বৃদ্ধ হামলার ঘটনায় মামলা, মুক্তিযোদ্ধা ও পুত্রবধূকে কুপিয়ে জখম বরিশালে এসআরবির অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক উজিরপুরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ  বরিশাল জেলার শ্রেষ্ঠ ওয়াচ প্রতিবেদন হওয়ায় এএসআই ডিএসবি শামীম হোসেনকে সম্মাননা প্রদান

মাইলস্টোন ট্রাজেডি : বরিশালের সামিউলের দাফন সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিউল করিমের লাশ গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে দাফন দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় বরিশালের স্থানীয় চাঁনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

 

জানাজা শেষে সামিউলের নানার বাড়ি দেশখাগকাটা গ্রামে তাকে দাফন করা হয়। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

 

ওসি জানান, মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর খরকি ওয়ার্ডের শামিম চৌকিদারের ছেলে সামিউল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। স্কুলছাত্রের অকাল মৃত্যুতে গোটা উপজেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। এবং তাকে শেষবারের মতো দেখতে হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় করে। সবকিছু মিলিয়ে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

 

জানা গেছে, শিশু-সন্তানকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সামিউলের নানা আবু জাহের মালও আদরের নাতিকে হারিয়ে দিশেহারা। তিনি জানান, এই মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।

 

বৃদ্ধ জাহের মালের বলেন, তার নাতির মতো আর যেনো কোনো শিশুর প্রাণ এভাবে অবলীলায় ঝরে না যায়। এবং সরকারের কাছে আবেদন রাখেন, জনবসতিপূর্ণ এলাকাসমূহে যেনো প্রশিক্ষণ বা যুদ্ধ বিমান চালানো রোহিত করা হয়।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network