1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জুবাইরকে প্রত্যাহার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জুবাইরকে প্রত্যাহার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবসের দিন এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা ঘিরে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আজ মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান।

পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। এর আগে, গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। শোকাবহ এ ঘটনায় সারাদেশে আজ রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network