1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
টিয়াখালী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ

টিয়াখালী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পর্যবেক্ষণ টিমের সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মৃধা এবং পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।

সভায় সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পর্যবেক্ষণ টিমের সদস্য মোঃ সেলিম সিকদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ফোরকান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির আহমেদ হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুল তালুকদার প্রমুখ।

বক্তব্যে নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য জোরদার করতে হবে। বিশেষ করে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করে তাকে জাতীয় সংসদে এমপি নির্বাচিত করার জন্য এখন থেকেই মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

কর্মী সভায় টিয়াখালী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network