1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে শিক্ষক দম্পতির মাদরাসাপড়ুয়া ছেলে নিখোঁজ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন! ভূয়া ভিডিও ছড়িয়ে গাজিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

বরিশালে শিক্ষক দম্পতির মাদরাসাপড়ুয়া ছেলে নিখোঁজ

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকা থেকে মাহমুদ সরদার নামের ১৭ বছর বয়সী এক কিশোর দুদিন ধরে নিখোঁজ রয়েছে। সে বাবুগঞ্জের খানপুড়া আলিম মাদরাসা থেকে চলতি এইচএসসি (আলিম) পরীক্ষায় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার তার পরীক্ষা রয়েছে।

তার মা মোসাম্মৎ মাহফুজা বাবুগঞ্জের রাজগুরু নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার বাবা আব্দুল হামিদ সরদার একটি মাদরাসায় শিক্ষকতা করেন। নিখোঁজ মাহমুদ সরদারের পরিবার জানিয়েছে, গত ২২ জুলাই দুপুর ১টার দিকে বাসা থেকে বেরিয়ে মাহমুদ আর বাসায় ফেরেনি। নিখোঁজের পর বিভিন্ন স্থানে ছেলের খোঁজ করেছেন, কিন্তু সন্ধান মেলেনি। এ ঘটনায় ওই দিনই তার মা মাহফুজা বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ ঘটনা তদন্ত করছেন বাবুগঞ্জ থানার উপপরিদর্শক মফিজুর রহমান। তিনি বলেন, নিখোঁজ মাহমুদের সঙ্গে একটি ডিভাইস (ইলেকট্রনিক যন্ত্র) ছিল। সেটি ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছিল না। তাই বাসা থেকে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network