1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় ও গণসংযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

বরিশাল-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় ও গণসংযোগ

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি//বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর (২৩ জুলাই) বুধবার একাধিক কর্মসূচিতে অংশ নেন।

সকালে তিনি মোসলেম আলী খান দাখিল মাদ্রাসা ও মসুরিয়া আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এরপর মাধবপাশা ইউনিয়নের লাফাদি এলাকায় সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন।

বিকেলে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করেন তিনি। পরে রহমতপুর বাজারে সর্বসাধারণের মধ্যে গণসংযোগ করেন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি, কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, মাধবপাশা ইউনিয়ন আমীর সৈয়দ আলতাফ হোসেন, রহমতপুর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাসুম বিল্লাহ, শিবির সভাপতি সৌরভ সর্দারসহ আরও অনেক নেতৃবৃন্দ।

প্রার্থী বাবর বলেন, “এই জনপদের উন্নয়ন এবং ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জনগণের সঙ্গে থেকে কাজ করতে চাই।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network