1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেত‍া গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেত‍া গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সামাদ মৌলভীবাজার সদর জেলার ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো. আকিব আলীর ছেলে।জানা গেছে, ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ আজাদ ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে যান। এ সময় কর্মকর্তারা কাগজপত্র যাচাই-বাছাই করে মামলার তথ্য পান। পরে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াছ হোসাইন মুস্নী বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই-বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা রয়েছে। পরে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি জানালে আসামির নামে ৭টি মামলার তথ্য আসে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছিল। বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, সাত মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network