1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, যুবক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, যুবক আটক

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা কর্মকর্তা সেজে বিভিন্ন প্রতারণার অভিযোগে নয়ন নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯ টার দিকে তাকে আটক করে ঠাকুরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পে নিয়ে আসেন এলাকাবাসী। নয়ন সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী ও পুলিশ সুত্রে জানা গেছে, নয়ন নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণা মুলক কাজে লিপ্ত ছিল। এ পরিচয় দিয়ে তিনি একাধিক বিয়ে করেন। এছাড়াও এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম জড়িত ছিলেন। নিজেকে এলাকায় সেনা কর্মকর্তা পরিচয়ের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন তিনি।

প্রতারক নয়নের কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে এলাকার লোকজন তাকে আটক করে মঙ্গলবার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও সেনাবাহিনীর অস্থীয় সেনা ক্যাম্পে নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে নয়ন তার অপরাধ স্বীকার করলে রাত সাড়ে ১১টার দিকে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরোয়ারে আলম খান বলেন, নয়ন নামে এক যুবক সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা পরিচয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করছিলেন বলে স্থানীয় তাকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে আসেন।তিনি আরও বলেন, পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উদঘাটিত হয় তিনি সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে একাধিক বিয়ে এবং মাদকসহ বিভিন্ন অপকর্ম জড়িত ছিলেন। পরে সেনাবাহিনী তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network