1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে চোরের কবলে বিচারপ্রার্থী খোয়ালেন অটো গাড়ি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ঝালকাঠিতে চোরের কবলে বিচারপ্রার্থী খোয়ালেন অটো গাড়ি

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি ডিসি অফিস চত্বর থেকে মো. আল আমিন (৩৫) নামে এক বিচারপ্রার্থীর ব্যাটারিচালিত অটো গাড়ি চুরির ঘটনা ঘটেছে। অটো গাড়িতে ২৪০ পিস ডিমও ছিল। বুধবার (২৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। সুরক্ষিত এলাকায় এভাবে প্রকাশ্যে চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

চুরির ঘটনার ভুক্তভোগী অটো চালক মো. আল আমিন বাদি হয়ে সন্ধ্যায় ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি ঝালকাঠির কাঠালিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মো. ইউনুচ হাওলাদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আদালতে মামলার হাজিরা দিতে বুধবার সকালে অটো চালক মো. আল আমিন ঝালকাঠিতে আসেন। ২৪০ পিস ডিমসহ অটো গাড়িটি তালাবদ্ধ করে ডিসি অফিসের পেছনের বাউন্ডারির ভেতরে রেখে আদালতে হাজিরা দিতে যান। এ সুযোগ চোরেরা তালা ভেঙে ডিমসহ অটো গাড়িটি চুরি করে নিয়ে যায়। পরে ডিসি অফিসের আশপাশসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজখুঁজি করে অটো গাড়িটির সন্ধান না পেয়ে সন্ধ্যায় ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

ঝালকাঠি সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network