1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘জাতিসংঘ মানবাধিকার কান্ট্রি অফিস দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না’ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

‘জাতিসংঘ মানবাধিকার কান্ট্রি অফিস দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক// পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কান্ট্রি অফিস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, পক্ষেই থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিজ স্বার্থে এ কার্যালয় খুলতে দিয়েছে। বিষয়টি এমন নয়, তাদের প্রস্তাবের পর চুক্তি সই করে দিয়েছি। বাংলাদেশ দীর্ঘ সময় নিয়েছে। বাংলাদেশের স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয়, তা দেখেই অনুমতি দেওয়া হয়েছে।

মাইলস্টোন স্কুলের ঘটনায় সিঙ্গাপুর, ভারত ও চীনের পাশাপাশি কোনো দেশের চিকিৎসা সহযোগিতা চেয়েছে ঢাকা– জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি দেশ আমাদের সহায়তা দিতে চেয়েছে। এ দেশগুলো ছাড়া আর কারও প্রস্তাব নেই, আর সহযোগিতার প্রয়োজন নেই। বার্নের ক্ষেত্রে আমরা যেটুকু সহযোগিতা পেয়েছি, তাই যথেষ্ট।

যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রকাশযোগ্য চুক্তি ঢাকা কেন করল এ প্রশ্নে তিনি বলেন, যারা এর দরকষাকষি করেছে, প্রশ্নটি তাদের করেন। দরকষাকষি শেষ হয়নি, মাঝপথে আমি একটা কথা বলা ঠিক হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় কী এ দরকষাকষি নিয়ে অন্ধকারে? উত্তরে তৌহিদ হোসেন বলেন, অন্ধকারে নয়, আপনারা বরং কয়েকদিন অপেক্ষা করুন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network