1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পুলিশি তল্লাশিতে বোরকা খুলতেই মেয়ে হয়ে গেল ছেলে! - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল! পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ বরগুনায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১ দশমিনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, শনাক্তের চেষ্টা চলছে খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি বৈষম্য দূর করে সমান উন্নয়ন করছে সরকার : বরগুনায় সেলিমা রহমান গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৬৩ কাঁঠালের বিস্কুট তৈরি করে সাড়া ফেলেছেন গাজীপুরে আব্দুস সাত্তার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

পুলিশি তল্লাশিতে বোরকা খুলতেই মেয়ে হয়ে গেল ছেলে!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজার টেকনাফ পুলিশ চেকপোস্ট থেকে বোরকা পরিহিত অবস্থায় রশিদ আহমদ (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় টেকনাফ শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা যুবক ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আহমেদের ছেলে।

পুলিশ ধারণা করছেন, বোরকা পরে বাঙালিদের টার্গেট করে অপহরণের জন্য বের হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এই যুবক অভিনব পন্থা অবলম্বন করলেন। বোরকা ও পায়ে মোজা পরে ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ শালবাগান পুলিশ চেকপোস্টে প্রতিদিনের মতো তল্লাশি চলছিল।এসময় বোরকা পরা একজন চেকপোস্ট পার হচ্ছিলেন। পুলিশের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় তিনি এলোমেলো কথাবর্তা বলেন। পরে জানতে পারি বোরকা পরা কোন মেয়ে নয়, সে আসলে ছেলে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এই যুবক অভিনব পন্থা অবলম্বন করলেন। বোরকা ও পায়ে মোজা পরে ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছিলেন। আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network