1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের সোনারগাঁও টেক্সটাইলে আগুন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

বরিশালের সোনারগাঁও টেক্সটাইলে আগুন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের রুপাতলী এলাকার সোনারগাঁও টেক্সটাইল মিলে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মিলের ইউনিট-৩ ভবনের একটি তুলা লেনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় পৌনে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ভবনের ওপরের একটি তুলার লেনে আগুন দাউদাউ করে জ্বলে উঠতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। তাৎক্ষণিক সবাই ভবন থেকে বেরিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পানি ও হাইপ্রেশার ব্লোয়ারের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করে।

বরিশাল ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশন অফিসার রবিউল আলম বলেন, ‘আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ইউনিট দিয়ে কাজ শুরু করি। পানি ও হাওয়ার মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হই প্রায় ৪০ মিনিটের মধ্যেই। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

এই অগ্নিকাণ্ডে মিলের কিছু যন্ত্রপাতি ও কাঁচামালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network