1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শেখ হাসিনার মামাতো ভাই আ.লীগ নেতা শেখ হীরা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০ প্রধান শিক্ষকের কক্ষ তালা মেরে দিলেন সহকারি শিক্ষকরা

শেখ হাসিনার মামাতো ভাই আ.লীগ নেতা শেখ হীরা গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব ১ এর সদস্যরা। পরে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) হীরাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার শেখ অলিদুর রহমান হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন শেখ হীরা। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর রাজধানী ডিএমপির কোতোয়ালি, রামপুরা, উত্তরা পশ্চিম থানা এলাকাসহ গোপালগঞ্জ, খুলনা জেলার দিঘলিয়া ও ফুলতলা এলাকায় তার নির্দেশে মারাত্মক অস্ত্র নিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শেখ হীরার বিরুদ্ধে ঢাকার ডিএমপির একাধিক থানাসহ খুলনা ও গোপালগঞ্জ থানায় মামলা হয়।

জাকিউল করিম বলেন, মামলা হওয়ার পর থেকে র‌্যাব তার প্রতি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। কিন্তু গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন তিনি। পরে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শেখ হীরাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে র‌্যাব। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network