1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘আ.লীগ’ সেজে মিছিল, সমন্বয়ক বহিষ্কার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

‘আ.লীগ’ সেজে মিছিল, সমন্বয়ক বহিষ্কার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  আওয়ামী লীগ সেজে মিছিলের অভিযোগে সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদ বিন ফিরোজকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন।

বুধবার (২৩ জুলাই) রাতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. আরাফাত হোসেন এ বহিষ্কারাদেশ দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজাহিদ বিন ফিরোজ সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি কার্যকলাপে জড়িত ছিলেন। একজন পদধারী নেতার এমন আচরণ সংগঠনের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থি এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই প্রেক্ষাপটে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে আহ্বায়ক পদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, দেবহাটার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা এলাকায় গত ১৬ জুলাই রাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হেলমেট ও মাস্ক পরা বেশ কিছু মানুষ মিছিল বের করে। এই মিছিলের অস্পষ্ট ভিডিও রাতেই নিজের আইডি থেকে ফেসবুকে ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগকে শায়েস্তা করার হুংকার দেন সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ।

এতেই বেরিয়ে আসে থলের বিড়াল। মাথায় হেলমেট আর মুখে মাস্ক পরে চেহারা ঢাকার চেষ্টা করলেও, বেশভুষা দেখে সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ ও তার সহযোগীদের সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলে চেনা যায়। বিষয়টি ঘিরে গত কয়েকদিনের আলোচনা-সমালোচনার মুখে ফিরোজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network