1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় টিসিবি’র কার্ডে পোকায় ধরা ও পচা চাল দেয়ার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীস্মকালীণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ভোলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চরফ্যাশনে ১ সন্তানের জননীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার  ঝালকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন নতুন রূপে ফিরছে বরিশালের জীবনানন্দ দাশ স্টেডিয়াম বাকেরগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে লেবুখালীতেলবনাক্ত জমিতে ৩২ জাতের আম ফলিয়ে নতুন দিগন্ত কৃষি গবেষণার ১ বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশালে গিয়েই ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

আগৈলঝাড়ায় টিসিবি’র কার্ডে পোকায় ধরা ও পচা চাল দেয়ার অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক//টিসিবি’র কার্ডে পোকায় ধরা ও পচা চাল দেয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় টিসিবি’র কার্ডধারীরা পচা চাল না নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের।

শুক্রবার (২৫ জুলাই) সকালে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ১ হাজার ৮৮৩ জন কার্ডধারী মধ্যে ১০ কেজি চাল, দুই কেজি মুশুরী ডাল, দুই কেজি সয়াবিন তেল, এক কেজি চিনি ন্যায্যমুল্যে সাতশ’ টাকায় বিতরণ শুরু করা হয়। প্রথম দফায় গত ২৩ জুলাই বিকেলে ওই ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের ১ হাজার ২৪০ জন কার্ডধারীর মধ্যে অন্যান্য সামগ্রীর সাথে নিন্মমানের পোকায় ধরা পচা চাল বিতরণ করা হয়েছে। কার্ডধারীরা বাড়ি নেওয়ার পর বস্তা খুলে পচা চাল দেখতে পায়। বিষয়টি তাৎক্ষনিক সর্বত্র ছড়িয়ে পরলে ৬৭০জন কার্ডধারীরা টিসিবি’র পন্য না নিয়ে বাড়ি চলে যায়।

বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও ইউপি সচিব গোলাম মাওলা জানান, টিসিবি’র কার্ডধারীদের মাঝে চাল দেওয়ার জন্য ১১০ বস্তা চাল নসিমনে করে ইউনিয়ন পরিষদের সামনে আনার পর স্থানীয়রা চালের বস্তায় উৎপাদনের মেয়াদ ২০১৫ সাল ও মেয়াদোর্ত্তীনের তারিখ ২০১৯ সাল লেখা দেখে একটি বস্তা খুলে পোকায় ধরা পচা চাল দেখে তাদের বিষয়টি জানায়। তাক্ষনিক তারা নসিমনে থাকা ১১০ বস্তা চাল আগৈলঝাড়া খাদ্যগুদামে ফেরত পাঠিয়ে দিলেও টিসিবি’র ডিলার রহস্যজনক কারণে সেই পচা ও পোকায় ধরা চাল ২৪ জুলাই পূণরায় কার্ডধারীদের মাঝে বিতরণ করেন।

এ ব্যাপারে বাগধা ইউনিয়নের টিসিবি’র ডিলার মের্সাস জনতা এন্টারপ্রাইজের প্রোপাইটার ইমরান মল্লিক বলেন, চালে কোন ক্রটি থাকলে তার দায়-দায়িত্ব উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তার। ওই ইউনিয়নের সরকারি ট্যাগ অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চাল নিতে যারা আপত্তি করবেন তারা অন্যান্য পন্য নিতে পারবেন। উপজেলা খাদ্য পরিদর্শক মো. নাছির উদ্দিন বলেন, চালে সমস্যা থাকলে তা খাদ্যগুদামে ফেরত না দিয়ে সুফলভোগীদের মাঝে বিতরণ করা অন্যায়।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নিবার্হী অফিসার লিখন বনিক বলেন, টিসিবি’র পন্যে নিন্মমানের পোকায় ধরা ও পচা চাল কিভাবে আসলো তা খতিয়ে দেখে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network