1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জুলাই আন্দোলনে চোখ হারানো বেল্লালকে ছেড়ে চলে গেলেন স্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

জুলাই আন্দোলনে চোখ হারানো বেল্লালকে ছেড়ে চলে গেলেন স্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

আরিফুর রহমান //গত বছর ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে বরিশাল থেকে অটো নিয়ে বাড়িতে ফিরছিলেন বেল্লাল হাওলাদার । বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে ছাত্রদের ডাকে তিনিও আন্দোলনে যোগদেন। এসময় পুলিশের ছোড়া গুলি এসে লাগে তার মাথা থেকে শুরু করে শরীরের বিভিন্নস্থানে।পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়।সেখানে হাসিনা সরকারের পতনের পর থেকে তার চিকিৎসা শুরু হয়।

বলছিলাম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে অটোচালক বেল্লাল হাওলাদারের কথা।চোখ হারানোর কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। তার একটি ১০ মাস বয়সী সন্তানও রয়েছে।

বেল্লাল হাওলাদারের বাবা মারা যাওয়ার পরে তিনি অটো চালিয়ে স্ত্রী ও তার মাকে নিয়ে খুব ভালোভাবেই সংসার চালাতো। তার বড় ভাই সেও ভ্যানচালক।

আহত বেল্লালের প্রতিবেশীরা জানান, তার আয়ে সংসার চলতো। এখন তার চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছুই করতে পারছেন না।এ কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন।এছাড়া তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

বেল্লাল হোসেন জানান,ছাত্রদের জন্য আমার মায়া লাগছিলো এ কারণে তাদের সাথে আন্দোলনে যোগদেই।আমার শরীরে এখনো অনেক গুলি রয়েছেন।আমার একটি চোখ হারিয়ে ফেলছি অন্যটির অবস্থাও খারাপ।চোখই যদি না থাকে তাহলে পৃথিবীতে বেচে লাভকি।সরকারের কাছে একটাই দাবি আমাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার।তাহলে যদি পৃথিবীর আলো একটু দেখতে পারি।আমি টাকা পয়সা কিছুই চাই না আমার প্রয়োজন উন্নত চিকিৎসা।

ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান জানান,সকল আহত ও নিহতদের পরিবারের খোজ খবর নেওয়া হয়েছে এবং তাদের সহযোগিতা করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সবসময় তাদের পাশে থাকবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network