1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দাফনের ২ মাস পর মরদেহ উত্তোলন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

বরিশালে দাফনের ২ মাস পর মরদেহ উত্তোলন

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক//বরিশালের বাকেরগঞ্জে দাফনের ২ মাস পর আদালতের নির্দেশে জাহিদুল ইসলাম রিফাত (১২) নামের এক কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ২টার সময় উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফরিদপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম পিবিআই’র উপপরিদর্শক হানিফ।

নিহত জাহিদুল ইসলাম রিফাত বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের মো. শিপন মৃধার পুত্র ও চট্টগ্রাম মমতা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট তন্ময় হালদার এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম এবং বাকেরগঞ্জ কাকরধা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এনামুলসহ পুলিশের একটি টিম।

মামলা সূত্রে ও নিহতের পিতা শিপন মৃধার কাছ থেকে জানা যায়, তারা স্বামী-স্ত্রী চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকুরি সুবাদে ইপিজেড এলাকার আকমল আলী রোডে আবুল খায়ের ম্যানশনে বাসা ভাড়া করে থাকেন। গত ১৭ মে বিকাল ৫টার দিকে তার পুত্র রিফাতকে প্রতিবেশি আহনাফ হাসান বাসা থেকে ডেকে নিয়ে যায় ওমর ফারুকের বাসায়। সেখান থেকে তাকে ফুসলিয়ে সাগর পাড়ে নিয়ে সাগরের পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বেড়িবাঁধে ফেলে রেখে চলে যায়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোঁজ পাওয়া যায় সাগর পারে রিফাত মৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রথমে স্বাভাবিক মৃত্যু ভেবে পরদিন ১৮ মেবাকেরগঞ্জে নিজ গ্রামে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করেন তারা।

পরবর্তীতে একটি ভিডিও পাওয়া গেলে বিভিন্ন কানাঘুষায় শোনা যায়, রিফাতের মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে। এরপর হত্যাকারী আহনাফ হাসান রিফাত ও তার পিতা রেজাউল করিম মামলা মোকাদ্দমা না করার জন্য তাকে নিষেধ করে ও ভয়ভীতি দেখান। তখন তিনি বুঝতে পারেন রিফাতের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। তার পুত্রকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি পুত্রকে হত্যার জন্য চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ২২ মে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে নিহতের মরদেহ বৃহস্পতিবার উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান শিপন মৃধা। ওই মামলায় আদালতের নির্দেশে জাহিদুল ইসলাম রিফাতের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রিপোর্টের জন্য বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network