1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে ফ্রি সিজার পরবর্তী প্রসূতি মায়েদের সংবর্ধনা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

বাউফলে ফ্রি সিজার পরবর্তী প্রসূতি মায়েদের সংবর্ধনা

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক//শিশুর মৃত্যু ঝুঁকি এড়াতে এবং নিরাপদ সন্তান প্রসবের উদ্দেশ্যেকে সামনে রেখে বাউফলে শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্যোগে নিরাপদ সন্তান প্রসব ও মাতৃসেবা নিশ্চিতের লক্ষ্যে বিনা মূল‍‍্য সিজারিয়ান অপারেশন কার্যক্রমের অংশ হিসেবে ২৫জুলাই শুক্রবার হাসপাতালের মিলনায়তনে ওরিয়েন্টেশন সভা ও ফ্রি সিজারিয়ান অপারেশনের আওতাধীন প্রসূতি মায়েদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের পরিচালক ডা: মারওয়ানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ডা: ফাতেমা আক্তার যুথি, ঢাকা পিজি হাসপাতাল থেকে আগত গাইনী ডা: রেদোয়ান উল্লাহ রাকিব ও তার সহধর্মীনি গাইনী ডা: উম্মেহানি সাওদা, ডা: সামিউল আজিম রাহিম।

এছাড়াও অন‍্যান‍্যদের মধ‍্য উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব‍্যাংক কালাইয়া শাখার ব‍্যবস্থাপক আল মামুন, সহকারি ব‍্যবস্থাপক মো. নাজমুল হক অত্র হাসপাতালের ম‍্যানেজার আবদুর রহমান, ইনচার্জ নার্স মোসাং শারমিন আক্তার।”

উল্লেখ্য চলতি বছরের মে থেকে জুন মাসে শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালে মোট ১২ জন প্রসূতি মায়ের বিনা মূল‍্য সিজারিয়ান অপারেশন করা হয়।

শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা এএসএম ফিরোজ আলম জানান, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌছে দেওয়া ও অবহেলিত বাউফলের প্রসূতি মায়েদের মৃত্যু ঝুঁকি এড়াতে এবং নিরাপদ নবজাতকের জন্ম নিশ্চিত করতে সুদক্ষ গাইনী সার্জন দ্বারা অত্র হাসপাতাল বিনামুল্যে সিজারিয়ান অপারেশন কর্মসূচি হাতে নিয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বেগবান করার জন‍্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network