1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

ভোলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার মনপুরা উপজেলায় পুলিশের অভিযানে মো. আবু মুসা (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারহাট গ্রামের মৃত জুলফিকার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আহসান কবীর বলেন, ২০২৪ সালের ৬ মার্চ পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আবু মুসাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ৩০০-৪০০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network