1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীর নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর লা’শ, ব্যাগে মিলল চিরকুট! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

মুলাদীর নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর লা’শ, ব্যাগে মিলল চিরকুট!

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক//বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদী থেকে ভাসমান এক অজ্ঞাত নারীর (২২) লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের সঙ্গে থাকা ব্যাগে হিন্দি ভাষায় লেখা একটি চিরকুট পাওয়া যায়। শুক্রবার সকাল ১০টার দিকে নাজিরপুর ইউনিয়নের পাইকবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ।

 

নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খন্দকার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, আজ সকালে নদীতে একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখে জেলেরা ফাঁড়িতে সংবাদ দেন। সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের দেহ তল্লাশি করে সঙ্গে থাকা একটি ব্যাগে হিন্দি ভাষায় লেখা চিরকুট পাওয়া যায়। চিরকুটে ঠিকানা লেখা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

এসআই শফিকুল বলেন, লাশের পরিচয় শনাক্তের লক্ষ্যে বিভিন্ন থানা ও নৌ-ফাঁড়িতে সংবাদ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network