1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্রোতে ভেসে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করলেন জেলেরা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে দুই ভিক্ষুকের পুনর্বাসন, সরকারি জায়গায় পেলেন দোকান বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা তিন বছরের ধ্বংসাত্মক যুদ্ধে অচেনা গাজা: বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন বরগুনায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী নিহত আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন যারা প্ল্যান ছাড়া বিল্ডিং করছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি কম, ব্যবসায়ীকে কারাদণ্ড

স্রোতে ভেসে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করলেন জেলেরা

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি || কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারের প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন এক তরুণ পর্যটক। পরে স্থানীয় এক জেলের তাৎক্ষণিক সাহসী অভিযানে প্রাণে বেঁচে যান তিনি। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত পর্যটকের নাম তানভীর (২৩)। তিনি রাজধানী ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয় জেলে আলতাফ হোসেন ঘটনাটি দেখে দ্রুত ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে তীরে নিয়ে আসেন। এসময় তানভীর অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ বলেন, গোসলের সময় সতর্কতা অবলম্বন না করায় প্রায় প্রাণ হারাতে বসেছিলেন ওই পর্যটক। দ্রুত উদ্ধার সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় এক তরুণকে ২০ শয্যা হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, সুস্থ আছে। এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর  জয়ন্ত কুমার মন্ডল জানান, তানভীর নামের এক পর্যটককে স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। বিষয়টি অবগত হয়েছি, আমরা খোঁজখবর নিচ্ছি। উল্লেখ্য, কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের সময় সতর্কতা না মানার কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network