1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় নদীর তীর থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ভোলায় নদীর তীর থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল// ভোলার দৌলতখানে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে দৌলতখান উপজেলার পাতার খাল মাছঘাটসংলগ্ন এলাকায় মেঘনা নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, পাতার খালসংলগ্ন নদীতে ভাসমান মরদেহ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে থানা–পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অজ্ঞাতনামা নারীর মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা হয়নি। উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network