1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় চুরি হওয়া ২ মহিষ উদ্ধার করলো পুলিশ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের বাধায় যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ ‘জীবনে বহুত টিকটক করেছি, আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি’ নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী শেবাচিম হাসপাতালে সন্তান জন্মের পর আইসিইউ না পেয়ে প্রসূতির মৃত্যু বাবুগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ গলাচিপায় তদন্ত রিপোর্টে কালক্ষেপণের অভিযোগ, বাবার আকুতি বরিশাল টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, অনিয়মের অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে খুব বেশি দেরি হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কলাপাড়ায় চুরি হওয়া ২ মহিষ উদ্ধার করলো পুলিশ

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

এস এম আলমগীর হোসেন// কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে চুরি হওয়া দুইটি মহিষ উদ্ধার করেছে পুলিশ। পরে মহিষগুলো প্রকৃত মালিক লালুয়া ইউনিয়নের চাঁদুপাড়া গ্রামের কৃষক মোঃ নুরজামান হাওলাদারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রায় ৯-১০ দিন আগে নুরজামানের দুটি মহিষ চুরি হয়ে যায়। এ বিষয়ে তিনি কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চাকামইয়ার চুঙ্গাপাশা বিলে মহিষগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিষ দুটি উদ্ধার করে এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ মামুন সিকদারের জিম্মায় রাখে। পরবর্তীতে সঠিক প্রমাণের ভিত্তিতে মহিষ দুটি প্রকৃত মালিকের কাছে শনিবার (২৬ জুলাই) হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কলাপাড়া থানার এস আই মোঃ জহিরুল ইসলাম বলেন, সরেজমিনে গিয়ে মহিষ দুইটি উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য মামুন সিকদারের কাছে জিম্মায় রাখি, পরে মহিষের ছবি তোলে সকল থানায় এবং ফেসবুকে পোস্ট করে দিই, পরবর্তীতে সঠিক প্রমাণের ভিত্তিতে মহিষ দুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করি। তিনি আরো বলেন, কে বা কারা মহিষ দুইটি চুঙ্গাপাশা বিলে রেখেছে তা আমরা তদন্ত করছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network