1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটা সমুদ্র সৈকত ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুয়াকাটা সমুদ্র সৈকত ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

এস এম আলমগীর হোসেন// “কুয়াকাটা বাঁচাও , পর্যটন বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন মেরী ড্রাইভ সড়কে দুই শতাধিক লোকের উপস্থিততে মানববন্ধন হয়েছে।

এতে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার হাতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা পৌর বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলামী, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লিয়জ এসোসিয়েশন, কুয়াকাটা ভয়েস ক্লাব, কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক), কুয়াকাটা খাবার রেস্টুরেন্ট মালিক সমিতি, কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সুহৃদয় সমাবেশ, কুয়াকাটা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, অব্যাহতভাবে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে। যা কুয়াকাটার পর্যটন অর্থনীতির জন্য হুমকি। তারা দ্রুত সৈকতের সৌন্দর্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ, অবৈধ দখলমুক্তকরণ এবং ট্যুরিস্ট ফ্যাসিলিটিজ বৃদ্ধির দাবিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা বলেন, কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ একে রক্ষা করা সবার দায়িত্ব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network