1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া উজিরপুরে শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান তারেক রহমান মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন : নুর বরিশালের বিএনপির পাঁচ নেতা বহিষ্কার বরিশাল মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখী মানুষের ঢল প্রধান উপদেষ্টাকে ‘মনের কথা’ জানিয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ বরিশালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন, কয়েক স্তরে নিরাপত্তা বলয় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান : মেধা পুরস্কার দিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

গলাচিপায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সঞ্জিব দাস, গলাচিপা// জুলাই পুর্নজাগরণের মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কেন্দ্রীয় ও দেশব্যপী জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজনের অংশ হিসেবে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে- কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে একাত্বতা প্রকাশ করে ‘সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান এবং সামাজিক নিরাপত্তা,নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২৬ জুলাই ২০২৫, শনিবার, সকাল ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইউম এর সভাপতিত্বে ও উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, গলাচিপার ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মজনু মোল্লা, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান প্রমুখ।

এছাড়াও জুলাই শহীদ পরিবারের সদস্য, সামাজিক নিরাপত্তা সুবিধাভোগী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক -শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network