1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
টনসিল অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু, পালিয়েছে চিকিৎসক-নার্স - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথমবার সংসদে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি অলি উল্লাহ কলাপাড়ায় মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ২ গরু চুরি, থানায় অভিযোগ কুয়াকাটার নির্বাচন পরবর্তী দখল, অগ্নি সন্ত্রাসের তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দলের ক্রিমিনাল গ্যাংদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে : ব্যারিস্টার ফুয়াদ ৩০ আসনে অনিয়মের অভিযোগ, পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় জোট সহকর্মীদের উদ্দেশ্য করে বার্তা দিলেন জামায়াত আমির মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও দীর্ঘ আট বছর পর প্রতিশোধ, সাবেক ইউপি চেয়ারম্যানকে চড়-ঘুষি যুবদল নেতার নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ, গুরুতর আহত

টনসিল অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু, পালিয়েছে চিকিৎসক-নার্স

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টাঙ্গাইলে একটি বেসরকারি ক্লিনিকে টনসিল অপারেশনে অস্ত্রোপচারের পর এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় চিকিৎসকসহ কর্তৃপক্ষ পালিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্রান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনা ঘটে। নিহত শিশু তাসরিফা আক্তার (৯) দেলদুয়ার উপজেলার পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে।

নিহতের বাবা পারভেজ মিয়া বলেন, আমি ঢাকার রপ্তানি এলাকার একটি কারখানায় মেকানিক পদে চাকরি করি। শুক্রবার সকালে স্ত্রী পলি আক্তারকে সঙ্গে নিয়ে মেয়ে তাসরিফার টনসিলের চিকিৎসা করাতে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আসি।

ক্লিনিকের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর টনসিলের অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়। বিকেলের দিকে তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। নাক কান গলার চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ তাসরিফার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার শেষে তাকে অচেতন অবস্থায় শয্যায় নেওয়া হয়।

এসময় চিকিৎসক জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। এর কিছুক্ষণ পর তাসরিফার হাত-পা ছটফট করতে করতে থাকে। এসময় পারভেজ আহমেদ নার্স-চিকিৎসকদের ডাকতে থাকেন। একজন নার্স এসে বলেন টনসিল অপারেশনের রোগী হাত-পা ছটফট করে থাকে। এর কিছুক্ষণ পর তাসরিফার অবস্থা আরও খারাপ হয়ে নিথর হয়ে পড়ে। পরে চিকিৎসক এসে তাকে কুমুদিনী হাসপাতালে পাঠান।

কুমুদিনী হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটির মৃত্যু হয়েছে। পরে মৃত শিশু নিয়ে ক্লিনিকে এসে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুতে পারভেজ আহমদে ও পলি বেগম চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তখন অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. মো. মাসুম বিল্লাল-নার্সসহ মালিকপক্ষ সেখান থেকে গা ঢাকা দেন।

অভিযোগের বিষয়ে চিকিৎসক ডা. মো. মাসুম বিল্লাহ বলেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। এনেস্থিসিয়া ভুলের কারণে রোগীর মৃত্যু হতে পারে।’ তবে অ্যানেস্থেসিয়া ডা. সাইফ আব্দুল্লাহ বলেন, ‘অ্যানেস্থেসিয়ায় ভুল হলে রোগীর জ্ঞান ফিরবে না। কিন্তু অপারেশনের পর রোগীর জ্ঞান ফিরেছে এবং কথাও বলেছে।’

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, শিশু মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থলে ভিকটিমের পরিবার এবং লাশ কোনোটাই পাওয়া যায়নি। দ্রুত ভিকটিম লাশ নিয়ে দেলদুয়ারে তাদের নিজস্ব বাড়িতে চলে গেছেন। তিনি বলেন, আমি ভিকটিমের পরিবারকে সংবাদ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network