1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপরে - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীস্মকালীণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ভোলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চরফ্যাশনে ১ সন্তানের জননীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার  ঝালকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন নতুন রূপে ফিরছে বরিশালের জীবনানন্দ দাশ স্টেডিয়াম বাকেরগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে লেবুখালীতেলবনাক্ত জমিতে ৩২ জাতের আম ফলিয়ে নতুন দিগন্ত কৃষি গবেষণার ১ বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশালে গিয়েই ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

বরিশালে পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপরে

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল// পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বিরাজমান নিম্নচাপের প্রভাবে বরিশাল বিভাগের পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যসবগুলো নদীর পানির উচ্চতা বেড়েছে। থেমে থেমে প্রায় সারাদিনই বৃষ্টি বর্ষিত হয়ে ১ থেকে তিনফুট উচ্চতায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী দুইদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া অফিস এসব তথ্য নিশ্চিত করেছে।”

পানি উন্নয়ন বোর্ড বরিশালের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, ঝালকাঠির বিষখালী নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার, ভোলা জেলার সুরমা ও মেঘনা নদীর পানি তজুমদ্দিন উপজেলা পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ১২ সেন্টিমিটার, দৌলতখান উপজেলা পয়েন্টে ৫০ সেন্টিমিটার, পিরোজপুর জেলার কচা নদীর উমেদপুর পয়েন্টে ১ সেন্টিমিটার ও পিরোজপুরের বলেশ্বর নদীর পানি ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তাজুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদীসমূহের ১৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টের গেজ স্টেশনের পানির উচ্চতা পর্যালোচনা করে। এসব স্টেশনের দেওয়া তথ্যের পর্যালোচনায় পাঁচটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বাকি ১৪টি পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম না করলেও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।”

তিনি বলেন, বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকায় বসতবাড়ি, ফসলের ক্ষেতে পানি ঢুকে যাচ্ছে। পানি নামতে শুরু করলে এসব এলাকায় নদী ভাঙন দেখা দিতে পারে। তবে পানি বৃদ্ধি আর বৃষ্টি কোনো বন্যা পরিস্থিতি তৈরি করবে না। বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলে নদী, খালের এটি স্বাভাবিক চরিত্র।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন, নিম্নচাপের প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে চরাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতায় প্লাবিত হতে পারে। সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তিনি জানান, আগামী দুইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network