1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে রাতের আধাঁরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

বরিশালে রাতের আধাঁরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে দোকান মালিকের কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ধানডোবা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকান মালিক আল আমিন হাওলাদার জানান, তার বাবা চুন্নু হাওলাদার রাতের খাবার খেয়ে দোকান ঘরেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে পোড়া গন্ধে তার ঘুম ভেঙে যায়। ঘুম চোখে তাকিয়ে দেখেন পায়ের কাছেই আগুন জ্বলছে। মুহূর্তে তিনি জীবন বাঁচাতে দ্রুত দোকান থেকে বেরিয়ে যান।

কিছুক্ষণের মধ্যেই দোকানের ভেতরে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করে। পরে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানের মালামাল, দোকানের মধ্যে রাখা একটি মোটরসাইকেল, একটি ফ্রিজ পুড়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সো. বিপুল হোসেন জানিয়েছেন, খবরপেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network