1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির নতুন নেতৃত্বে যারা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির নতুন নেতৃত্বে যারা

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির নতুন করে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির উপজেলা ও পৌরসভার ত্রি-বার্ষিক সম্মেলনের
মাধ্যমে কাউন্সিলরদের প্রস্তাব এবং সমর্থনে তাদের নির্বাচিত করা হয়।

এতে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

অপরদিকে লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া জান্টু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।

অনুষ্ঠিত সম্মেলনে লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ.ক.ন কুদ্দুসুর রহমান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network