1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি জুলাই আন্দোলনের চেতনায় সমাজ বদলের শপথ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্টের ব্যানার, জনমনে প্রশ্ন!  বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝালকাঠি জুলাই আন্দোলনের চেতনায় সমাজ বদলের শপথ

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// সমাজ গঠনের প্রত্যয়ে ‘জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ’ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সম্প্রচারিত শপথ পাঠে অংশগ্রহণ করেন উপস্থিত সবাই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

আয়োজনে অংশ নেন ‘জুলাই যোদ্ধা’, জুলাই আন্দোলনে নিহতদের পরিবার, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবাগ্রহীতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে একযোগে সারাদেশে অনুষ্ঠিত হয় এই শপথ পাঠ। ঝালকাঠির শিল্পকলা মিলনায়তনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সবাই একসাথে শপথ পাঠে অংশ নেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলন আমাদের সমাজ বদলের, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর এবং দেশপ্রেম জাগ্রত করার প্রতীক।

অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network