1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে শ্রমিককে কুপিয়ে জখম - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে শ্রমিককে কুপিয়ে জখম

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোকছেদ বেপারী (৫৫) নামে এক শ্রমিককে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত মোকছেদ বেপারী জানান, তিনি ঢাকায় শ্রমিকের কাজ করেন। পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার প্রতিপক্ষরা তার জমি দখলের চেষ্টা করে। এ সময় তিনি বাড়িতে না থাকায় তার ছেলে বউ খাদিজা বেগম ও নাহিয়া বেগম বাধা দিলে তাদেরকে মারধর করা হয়। বর্তমানে তারাও কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

মোকছেদ বেপারী আরও জানান, ঘটনার দিন তিনি খবর পেয়ে ঢাকায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পাখিমারা বাজারে নামার পর অতর্কিতে লিটন মুন্সী, সালেমান মাতুব্বরসহ ৪-৫ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “ঘটনার কথা শুনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network