1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে চকলেট কিনতে গিয়ে ধর্ষিত মাদরাসা ছাত্রী, অভিযুক্ত গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নেছারাবাদে চকলেট কিনতে গিয়ে ধর্ষিত মাদরাসা ছাত্রী, অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// পিরোজপুরের নেছারাবাদে দোকানে চকলেট কিনতে গিয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী মাদরাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

শনিবার বিকেলে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর খালা। পুলিশ অভিযুক্ত মনির হোসেন ফরাজীকে (৫৫) ওই দিন রাতে গ্রেফতার করে।

শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনির হোসেন ফরাজী একই এলাকার মৃত হালিম ফরাজীর ছেলে।

অভিযোগ সূত্রে জানাযায়, শুক্রবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী বাড়ি থেকে টাকা নিয়ে বাড়ির পাশে মনির হোসেন ফরাজীর মুদি দোকানে চকলেট কিনতে যায়। এসময় দোকানের আশপাশে লোকজন না থাকায় দোকানি ভুক্তভোগীকে দোকানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় দোকানি শিশুটিকে ১০০ টাকা তার হাতে দিয়ে পরে আরো টাকা দিবেন বলে বিষয়টি কাউকে না বলার জন্য বলে। এসময় ওই দোকানে গিয়ে অন্য এক শিশু বিষয়টি দেখে চিৎকার দিলে ভুক্তভোগীর খালা এসে দোকানের ভিতর থেকে তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত মনির হোসেন পালিয়ে যায়।

পরে এ বিষয়ে শনিবার বিকেলে শিশুটির খালা বাদী হয়ে মনির হোসেন ফরাজীকে আসামি করে নেছারাবাদ থানায় ধর্ষণের মামলা করেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার ধর্ষনের শিকার ছাত্রীকে ডাক্তরী পরীক্ষার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে এবং গ্রেফতার করা আসামী মনির হোসেন ফরাজীকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।”

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network