1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চাঁদাবাজরা যত প্রভাবশালীই হোক, কোনও ছাড় নয় - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
ভূয়া ভিডিও ছড়িয়ে গাজিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ

চাঁদাবাজরা যত প্রভাবশালীই হোক, কোনও ছাড় নয়

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// চাঁদাবাজরা যত প্রভাবশালীই হোক, কোনও ছাড় দেওয়া হবে না। সোমবার (২৮ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে তো আপনারাই রিপোর্ট দিচ্ছেন। গুলশানে চাঁদাবাজির ঘটনায়ও আমরা ছাড় দেইনি।’

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সোমবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, ‘কোনও চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। সে যত বড় কিংবা প্রভাবশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করলেও ছাড় দেওয়া হবে না।’

এসময় উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী আগষ্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে। তিনি বলেন, আগষ্ট থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এসব পদে সবসময় পোস্টিং হচ্ছে।

মাদক বহনকারীরা ধরা পড়ছে উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, মূল হোতা গডফাদাররা থাকছে আড়ালে, তাদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network