1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তজুমদ্দিনে নৌবাহিনীর বিনামূল্যে ৩শ রোগীর চিকিৎসা ও ঔষধ বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া উজিরপুরে শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান তারেক রহমান মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন : নুর বরিশালের বিএনপির পাঁচ নেতা বহিষ্কার বরিশাল মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখী মানুষের ঢল প্রধান উপদেষ্টাকে ‘মনের কথা’ জানিয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ বরিশালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন, কয়েক স্তরে নিরাপত্তা বলয়

তজুমদ্দিনে নৌবাহিনীর বিনামূল্যে ৩শ রোগীর চিকিৎসা ও ঔষধ বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

তজুমদ্দিন(ভোলা)সংবাদদাতা // বাংলাদেশ নৌ-বাহিনী কর্তৃক ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় দুঃস্থ ও অসহায় নারী, পুরুষ ও শিশুদের মাঝে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা সদরের চাঁদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নৌবাহিনীর দেশব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা ২০২৫ উপলক্ষে বিনামূল্যে এই চিকিৎসা সহায়তা কর্মসূচি গ্রহণ করেন।

 

তজুমদ্দিন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ড সুত্র জানায়, উপজেলার প্রায় ৩ শতাধিক দুঃস্থ, অসহায় রোগীদের চিকিৎসাপত্র সহ ঔষধ বিতরনের কার্যক্রম চলমান রয়েছে।

চিকিৎসা নিতে আসা দেওয়ানপুর গ্রামের আনছল হক (৭২) বলেন, “অনেক দিন হার্টের সমস্যা নিয়ে ভুগছি, টাকার কারণে ডাক্তার দেখানো কঠিন হয়ে পড়ে। এখানে ফ্রি চিকিৎসা পাচ্ছি, এটা আমাদের জন্য বড় সুযোগ।”
আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন (৬৫) বলেন, “জ্বর-কাশি, হাঁপানির সমস্যা নিয়ে এসেছিলাম। ডাক্তার খুব যত্ন করে দেখেছে, ওষুধও দিয়েছে। খুব ভালো লাগছে।”

 

চিকিৎসক সার্জন লেঃ কঃ ফারহান আবিদ (বিএন) এর কাছে কোন ধরনের রোগী বেশী পেয়েছেন জানতে চাইলে বলেন, বাত ব্যথা, সর্দি কাশি, গ্যাসটিক আলসার, জ্বর ও বুকে ব্যথার রোগীর সংখ্যা বেশী।

 

তিনি আরো জানান, সাধারণ রোগ ছাড়াও হৃদরোগ, চর্ম, শিশু ও ডায়াবেটিসের মতো বিশেষ রোগের সেবা প্রদান করেন। রোগীদের আগমনে সহায়তা করে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network