1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় বাংলাদেশ নৌ-বাহিনীর চিকিৎসা সহায়তা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০ প্রধান শিক্ষকের কক্ষ তালা মেরে দিলেন সহকারি শিক্ষকরা

বরগুনায় বাংলাদেশ নৌ-বাহিনীর চিকিৎসা সহায়তা

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

ইফতেখার শাহীন, বরগুনা// সামাজিক দায়িত্ববোধ ও মানবিক সহায়তায় বাংলাদেশ নৌ-বাহিনী প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে উপকূলীয় ও দূর্গম অঞ্চলে নিয়মিতভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নৌ-অঞ্চলের তত্বাবধানে এবং সংশ্লিষ্ট নৌ-কন্টিনজেন্ট্সমূহের ব্যবস্থাপনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে সোমবার ১০ টায় বরগুনা জেলার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নৌ-বাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

 

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়।

 

 

এ সময় চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে যথেষ্ট সন্তুষ্টি ও স্বস্তি পরিলক্ষিত হয়। নৌ-বাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করিমন বিবি বলেন, আমরা গ্রামের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, নৌ-বাহিনীর এই সেবা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। বামনা সদরের বাসিন্দা খবির বলেন, আমরা অনেক গরীব। নৌ-বাহিনীর কারনে ফ্রি ডাক্তার ও ওষুধ পেয়ে আমরা অনেক খুশি, এরকম ক্যাম্প গরিবদের জন্য দরকার।

 

বাংলাদেশ নৌ-বাহিনীর এই ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশি এখানকার সেবা প্রার্থীরা। এমন উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কার্যক্রম অব্যহত রাখার দাবী জানান সাধারণ মানুষ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network