1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এস মিজানুল ইসলাম আর নেই - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন কোলে স্ত্রী, চোখে পানি— দারিদ্র্যের সংসারে ৭০ বছরের ভালোবাসা বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস কলাপাড়ায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ৬ বছর বয়সি শিশুর মৃত্যু বরিশালে রাসায়নিক মিশ্রিত ৭০০ কেজি পোয়া মাছ জব্দ, অর্ধলাখ টাকা অর্থদণ্ড আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রেতার কারাদণ্ড বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত দুইশত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লালমোহনে মাদক উদ্ধারে গিয়ে ভীমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫

বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এস মিজানুল ইসলাম আর নেই

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ,মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এস মিজানুল ইসলাম (৬০) আর নেই। সোমবার (২৮ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে স্ট্রোকজনিত কারনে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।(ইন্না….রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। প্রথিতযশা সাংবাদিক এস মিজানুল ইসলাম দৈনিক ইত্তেফাক ও ডেইলী বাংলাদেশ টুডের বানারীপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি এর আগে দৈনিক যুগান্তর ও দৈনিক আজকের বার্তাসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কাজ করেছেন।

 

তিনি বানারীপাড়ার নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, প্রগতি লেখক সংঘ ও খেলাঘর আসরসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। কবি, লেখক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখতে গিয়ে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন।

 

মরহুম সাংবাদিক এস মিজানুল ইসলাম দৈনিক খবরের কাগজের বরিশাল ব্যুরো প্রধান এসএম মঈনুল ইসলাম সবুজের বড় ভাই ও বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সারের সম্মন্ধি (স্ত্রীর বড় ভাই)।

 

এদিন (সোমবার) বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে প্রথম ও বাদ আসর উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের ওলিয়ার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

 

এদিকে সাংবাদিক এস মিজানুল ইসলামের মৃত্যুতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও প্রেসক্লাবসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network