1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারত থেকে ভেলায় ভেসে এলো চিরকুটসহ মরদেহ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু বরিশালে চাঁদাবাজির অভিযোগে পাইকারি কাঁচাবাজারে বেচাকেনা বন্ধ ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ ৪৩ বছরেও জাতীয়করণ হয়নি বাবুগঞ্জ ডিগ্রি কলেজ, ঝুলে আছে সরকারি হওয়ার স্বপ্ন রহমতপুর ইউপি নির্বাচন: পশ্চিম রহমতপুরে শিমুল শিকদারের গণসংযোগ সংবাদের পর নড়েচড়ে বসল প্রশাসন, আশ্রয়ণ প্রকল্পের সাঁকো পুনর্নির্মাণের উদ্যোগ ভাণ্ডারিয়ায় বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ভারত থেকে ভেলায় ভেসে এলো চিরকুটসহ মরদেহ

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারত থেকে কুড়িগ্রামের দুধকুমার নদে ভেলায় ভেসে এসেছে এক শিশুর মরদেহ। সঙ্গে ছিল ছ‌বি সংবলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বরসহ চিরকুট। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার নদে গারুহারা ঘাটে ভেলাটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, কয়েকটি কলাগাছ দিয়ে তৈরি করা ভেলায় চাঁটাইয়ের ওপর ৬ বছর বয়সী এক‌টি শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। মরদেহটি চাদর, মশারি এবং পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। তবে শিশুর মুখ দেখা যায়।

সেখানে শিশুটির ছ‌বি সংবলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বর দেওয়া ছিল। উল্লিখিত ঠিকানা হলো- শিশুটির নাম সুমীত দাস, তার পিতার নাম আকুমনি দাস, মায়ের নাম পদ্মা দাস। সেখানে ঠিকানা উল্লেখ করা হয়- ‌ডেকাবঘাট লালবা‌ড়ি, আসাম, ভারত।

যাত্রাপুরের গারুহারা এলাকার কলেজশিক্ষার্থী ফারুক খান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কলাগাছের ভেলায় এক‌টি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে আমি সেখা‌নে যাই। পরে লা‌শের স‌ঙ্গে এক‌টি চিরকুট দেখ‌তে পাই। ওই চিরকুট এক‌টি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নম্বরে হোয়াটসঅ‌্যাপ যোগা‌যোগ করলে অপরপ্রান্ত থে‌কে সাড়া পাই।

অনকু দাস না‌মে এক ব‌্যক্তি শিশুটির মামা প‌রিচয় দেন।। তি‌নি জানান, গত ১০ জুলাই শিশুটি সাপের কাম‌ড়ে মারা যায়। নতুন করে জীবন ফিরে পাবে এমন আশায় মরদেহটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

এসব কথা জানার পর স্থানীয়রা লাশটি আবারও নদীতে ভাসিয়ে দেন। যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, কলাগাছের ভেলায় ভেসে আসা শিশুটির খবর শুনেছি। মরদেহটি আবার ভাসিয়ে দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network