1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চোর হলেন বিবিএ পাস যুবক! - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চোর হলেন বিবিএ পাস যুবক!

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্ত্রীর বিলাসী জীবনযাপনের চাহিদা মেটাতে গিয়ে অভিনব এক পথে পা বাড়িয়েছেন বিবিএ পাস করা এক যুবক। ভালো বেতনের চাকরি ছেড়ে বেছে নিয়েছেন চুরির মতো জঘন্য পেশা। স্ত্রীর আকাশছোঁয়া শখ পূরণ করতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক সম্মান বিসর্জন দিয়ে অপরাধ জগতে জড়িয়ে পড়ার এ ঘটনা হতবাক করেছে সবাইকে।

অভিনব এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে। পুলিশের জালে সেই ব্যক্তি ধরা পড়ার পর বেরিয়ে আসে এ ঘটনা। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি রাজস্থানের রাজধানী জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে।

দিনের আলোয় এক নারীর গলা থেকে চেন ছিনতাই করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবকের নাম জানতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়। এরপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। পরে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

ওই যুবকের নাম তরুণ পারেক। তিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, বিবিএ পাস করার পর একটি কোম্পানিতে চাকরি করতেন তরুণ। একমাস আগেই বিয়ে হয় তার। তবে বিয়ের পর থেকে স্ত্রীর বিলাসবহুল জীবনের চাহিদা মেটাতে পারছিলেন না তিনি। এরপরই চুরি করার সিদ্ধান্ত নেন। তারপর থেকেই জয়পুরে এসে চুরি করতে থাকেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network