1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জাতিসংঘ কার্যালয় স্থাপনের প্রতিবাদে ঝালকাঠি হেফাজতের সংবাদ সম্মেলন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

জাতিসংঘ কার্যালয় স্থাপনের প্রতিবাদে ঝালকাঠি হেফাজতের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি// ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তির প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখা। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে হেফাজতের নেতারা বলেন, জাতিসংঘ মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা ফিলিস্তিন ও সিরিয়ায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা নেয়নি। বরং বিভিন্ন দেশে তাদের অফিস স্থাপন করে মুসলিম নিধনের অংশীদার হয়ে উঠছে।

তারা আরও বলেন, সমকামিতাকে উৎসাহিত করা, ইসলামকে জঙ্গিবাদের সাথে জড়িয়ে কলুষিত করা- এসবই জাতিসংঘের গোপন এজেন্ডা। এখন বাংলাদেশে মানবাধিকার অফিস স্থাপন করে তাদের সেই নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ওয়াশিংটনের এজেন্ডা বাস্তবায়নে যতটা আগ্রহ দেখাচ্ছেন, দেশের উন্নয়নে ততটা মনোযোগ দিচ্ছেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী আয়ুব খান, সাধারণ সম্পাদক মুফতী নূরুল্লাহ আমরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতী হানজালা নোমানী, প্রচার সম্পাদক মুফতী জাকারিয়া খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

তাঁরা অবিলম্বে চুক্তি বাতিলের দাবি জানান এবং বাংলাদেশের মুসলিম জনতার পক্ষ থেকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারিও দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network