1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ঝালকাঠিতে অস্বাস্থ্যকর সেমাইয়ের মহোৎসব স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে নতুন মাত্রা বরিশালের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত

বরিশালে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের কামিনী পাম্পসংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন।গতকাল রবিবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামিনী পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা পরিবহনের একটি দ্রুতগতির বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন এবং পেছনে থাকা আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে যান চলাচল বন্ধ করে প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।স্থানীয়দের অভিযোগ, কামিনী পাম্প সংলগ্ন এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে ওই স্থানে ট্রাফিক বক্স স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বিমানবন্দর থানার ওসি জাকির সিকদার সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শনাক্ত করা যায়নি।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network