1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ  কলাপাড়ায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন, সদস্যদের করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক এক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ জুলাই) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী।

 

কর্মশালার শুরুতেই জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের মূল লক্ষ্য ও ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠনের উদ্দেশ্য তুলে ধরেন আজিজুল ইসলাম আজিজ। এছাড়া, জলবায়ু সংবেদনশীল রোগ ও দুর্যোগকালীন জরুরি চিকিৎসা সেবা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডা. মালেক মিয়া, ডা. শরীফ শায়লা ইসলাম, ডা. কামরুন নাহার মিলি ও ডা. ববি মালাকার।

 

ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিশদ আলোচনা করেন প্রধান অতিথি ডা. শংকর প্রসাদ অধিকারী।

 

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক-এর প্রোগ্রাম অফিসার আবু দাউদ, ফিল্ড অর্গানাইজার রাজিয়া আক্তার, স্বাস্থ্যকর্মী মনজিলা আক্তার ও বিথীকা রাণী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network