1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গুঠিয়ায় আ'লীগের চেয়ারম্যান কালুর অপসারণের দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া উজিরপুরে শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান তারেক রহমান মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন : নুর বরিশালের বিএনপির পাঁচ নেতা বহিষ্কার বরিশাল মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখী মানুষের ঢল প্রধান উপদেষ্টাকে ‘মনের কথা’ জানিয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ বরিশালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন, কয়েক স্তরে নিরাপত্তা বলয় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান : মেধা পুরস্কার দিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

গুঠিয়ায় আ’লীগের চেয়ারম্যান কালুর অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ায় আওয়ামীলীগের বিনা ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইউনিয়নবাসী। ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় গুঠিয়া বন্দরে প্রধান সড়কে স্বৈরাচার খুনি হাসিনার দোসর ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদারের নের্তৃত্বে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও ৩ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা,বিভিন্ন স্কুলের শিক্ষার্থী,নারী-পুরুষসহ সর্বস্তরের হাজার হাজার জনগন।

এসময় গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার বক্তৃতাকালে অভিযুক্ত আওয়ামী লীগের দোসর আওরঙ্গজেব কালুর দূর্নীতি ও অনিয়ম নিয়ে বিশদ আলোচনা করেন এবং অচিরেই অপসারণ করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার ঘোষণা দেন তিনি।

বক্তৃতা করেন গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু চাপরাশি,ইউপি সদস্য সাইম মোল্লা,হুমায়ুন কবির,হানিফ,রেজাউল হোসেন,সহিদ। পরিশেষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তাদের কর্মসূচি সাময়িক ভাবে স্থগিত করে। এছাড়া আওয়ামীলীগের বিনা ভোটের চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বিক্ষুব্ধ জনতা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network