1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও, একসঙ্গে জানাজা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও, একসঙ্গে জানাজা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন ছেলেও। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।

স্বজনরা জানিয়েছেন, মো. আবুল হাসেম খান ও মো. সোলেমান খানের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে। মো. আবুল হাসেম খানের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে সোলেমান খান বড়। উপজেলার গাউছিয়া মার্কেটে সোলেমানের দর্জি দোকান ছিল। তার আয়েই সংসার চলত।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) মো. সোলেমান খান (৩০) অসুস্থ হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। রোববার সন্ধ্যায় অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন তার বাবা মো. আবুল হাসেম খান (৬০)। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আবুল হাসেম খান। বাবার মৃত্যুর সংবাদ শুনে চিকিৎসাধীন সোলেমান খান আরও অসুস্থ হয়ে পড়েন। বাবার মৃত্যুর চার ঘণ্টা পর সোমবার সকাল ৯টায় মারা যান বড় ছেলে।

অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সোলেমান খানের ছোট ভাই মো. শাহাজালাল খান বলেন, ‘এত অল্প সময়ে বাবা ও বড় ভাইকে হারালাম। এই কষ্ট ও শোক কীভাবে সহ্য করব। বড় ভাইয়ের আয়েই সংসার চলত।’

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি শুনেছি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। দুজনের মৃত্যুই অসুস্থতাজনিত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network