1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তালতলীতে মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যর বীজতলা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

তালতলীতে মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যর বীজতলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

কাওসার হামিদ, তালতলী// বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের মেঠো পথে ধারে হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসারা। প্রতিষ্ঠানটির সামনে উড়ছে জাতীয় পতাকা। শ্রেণিকক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। কিন্তু মাদ্রাসার মাঠ ঘিরে খুঁটি পুতে জাল দিয়ে ঘেরাও করে করে সেখানে করা হয়েছে ধানের বীজতলা। এরপর থেকে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও যাতায়াতেও সমস্যা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা দ্রুত সময়ের মধ্যে মাঠ থেকে ধানগাছ বীজতলা অপসারণের দাবী জানিয়েছেন।

অভিযুক্ত ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, ‘ওই বীজতলা আমাদের এলাকার চাষি আল-আমিন করেছ। ওই চাষি বিপদগ্রস্থ তাই আমি অনুমতি দিয়েছি।,

এ বিষয়ে হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসার দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ মুজ্জাম্মেল হুসাইন বলেন, ‘মাদ্রাসা মাঠে ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বীজতলা করেছেন। এ ব্যাপারে আমার সাথে কোন আলোচনা করেনি বা অনুমতি নেয়নি।,

তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network