1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক পরিচয়ে সরকারি দপ্তরে তথ্য সংগ্রহ করার অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া

সাংবাদিক পরিচয়ে সরকারি দপ্তরে তথ্য সংগ্রহ করার অভিযোগ অফিস সহকারীর বিরুদ্ধে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ শামসুল হকের বিরুদ্ধে অফিস চলাকালীন সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে সাংবাদিক পরিচয়ে তথ্য সংগ্রহ করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর রসোরঞ্জন এর কাছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে কতটি পোষ্ট খালি আছে এই বিষয়ে সাংবাদিক পরিচয় দিয়ে তথ্য জানতে চান মোঃ শামসুল হক।

এই সময় উপস্থিতিরা শামসুল হকের কাছে জানতে চান অফিস চলাকালীন সময়ে আপনি এখানে কেন। আপনারতো এই সময় স্কুলে থাকার কথা। তখন শামসুল হক দ্রুত দৌড়ে শিক্ষা অফিস থেকে বের হয়ে যান এবং অসংলগ্ন কথা বলতে থাকেন।

স্থানীয়রা তাঁর বক্তব্য রেকর্ড করতে চাইলে তিনি দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা সাংবাদিকদের জানান, শামসুল হক তার ব্যক্তিগত মটর সাইকেলে পত্রিকা অফিসের স্টিকার লাগিয়ে স্কুল ফাঁকি দিয়ে উপজেলার সর্বত্র ঘুরে বেড়ান।

বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন জানান, পারিবারিক সমস্যার কথা বলে শামসুল হক ছুটি নিয়েছেন। তিনি আরও জানান, ২০২২ ও ২০১৮ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এমপিও ভুক্ত কোন শিক্ষক-কর্মচারী একই সঙ্গে আর্থিক লাভজনক ও চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না। এতদিন অভিযোগ পাইনি তাই ব্যবস্থা নেইনি। এখন অভিযোগ পেয়েছি এবং ব্যবস্থা নিব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলান জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। তাৎক্ষনিক শামসুল হকের সাথে উপজেলা পরিষদের মধ্যে দেখা হলে এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন স্যার আমি ছুটিতে আছি। শিক্ষাপ্রতিষ্ঠানের একজন অফিস সহকারী হয়ে সাংবাদিক পরিচয়ে অফিসে আসা এবং তথ্য চাওয়াটা খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network