1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চাঁদা আদায়ের অভিযোগে জামায়াতের ওয়ার্ড সভাপতিসহ আটক ৪ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চাঁদা আদায়ের অভিযোগে জামায়াতের ওয়ার্ড সভাপতিসহ আটক ৪

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদা আদায়ের অভিযোগে নাটোরে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতিসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। গতকাল সোমবার (২৮ জুলাই) জেলার বড়াইগ্রাম উপজেলার আহাম্মেদপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের জামায়াত সভাপতি ও তার সহযোগীরা আহাম্মেদপুর বাজারের অন্তত ১০টি দোকানে জোরপূর্বক তালা লাগিয়ে দেন। তারা প্রতিটি দোকান থেকে মাসিক ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করছিলেন।

দোকান মালিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জবরদস্তি করে দোকান বন্ধ করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের কাছে সহযোগিতা চাইলে নাটোরের অস্থায়ী সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনী এবং বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা তালা খুলে ব্যবসা চালুর ব্যবস্থা করেন এবং অভিযুক্ত জামায়াত নেতাসহ চারজনকে আটক করে নিয়ে যান। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network