1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে প্রতিযোগিতা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

ঝালকাঠিতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে প্রতিযোগিতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: বাংলাদেশ স্কাউট ঝালকাঠি জেলা শাখার আয়োজনে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে রচনা, চিত্রাংকন, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টায় ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়ের হলরুমে ঝালকাঠি জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইউনিট লিডারবৃন্দের নেতৃত্বে কাব স্কাউটরা অংশ গ্রহণ করে।

 

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা স্কাউট সম্পাদক মোসলেম আলী সিকদার, কোষাধ্যক্ষ একেএম মনজুরুল হক, সদর উপজেলার সম্পাদক মোঃ আকছেদ আলী, জেলা স্কাউট লিডার জোহর লাল বৈরাগী, জেলা কাব লিডার আঃ জব্বার মিয়া, উপজেলা সহ-সভাপতি শাহানা আক্তার, শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ইউনিট লিডার সোনালী দত্ত ও সুগন্ধা মুক্ত রোভার স্কাউটের আরএসএল উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।

 

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ শত শিক্ষার্থী জুলাই বিপ্লবের উপর রং তুলি দিয়ে ছবি এঁকে বিপ্লবের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে।

 

ঝালকাঠি জেলা স্কাউট কোষাধ্যক্ষ একেএম মনজুরুল হক বলেন, জুলাই বিপ্লবের স্প্রিট ধরে রাখার জন্য এধরনের আয়োজন করা হয়েছে। শিশু কিশোররা আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা যাতে জুলাই বিপ্লবের চেতনা লালন পালন করতে পারে এ বিষয়ে নতুন জেনারেশন ভালো কিছু শিক্ষা লাভ করতে পারে সেজন্য এ আয়োজন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network