1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কিস্তির টাকা নিয়ে বিরোধে চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

কিস্তির টাকা নিয়ে বিরোধে চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কিস্তি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে হত্যার অভিযোগে উঠেছে চাচার বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাইনুদ্দিন সরকার (৪৫) ব্রাহ্মণচক গ্রামের রুহুল আমিন সরকারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। ঘাতক চাচার নাম ফারুক সরকার (৫২)। তার স্ত্রী মাফিয়া বেগমকে আটক করা হয়েছে। মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুদ্দিন সরকারের স্ত্রী মানছুরা বেগমের মাধ্যমে ফারুক সরকার নামের এক ব্যক্তি একটি বেসরকারি এনজিও ব্যুরো বাংলাদেশ থেকে কিস্তিতে ঋণ নিয়েছিলেন; কিন্তু তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করছিলেন না।

এ নিয়ে বুধবার সকালে ব্রাহ্মণচক সড়কে ভাতিজা মাইনুদ্দিন তার চাচা ফারুক সরকারকে কিস্তি শোধের কথা বললে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা ফারুক সরকার কিল-ঘুসি মারলে মাইনুদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাইনুদ্দিনের স্ত্রী মানছুরা বেগম জানান, ফারুক ও তার স্ত্রী মাফিয়া বেগমের সঙ্গে কিস্তির টাকা নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। ফারুক আমাদের বই দিয়ে কিস্তির টাকা উত্তোলন করেন। কিস্তির লোকজন টাকার জন্য আমাদের চাপ দেয়। আজ রাস্তায় ফারুকের সঙ্গে দেখা হলে আমার স্বামী কিস্তির টাকা চাইলে তার ওপর আক্রমণ চালায় ফারুক। পরে আমার স্বামী মারা যান। এখন আমি ছয় সন্তান নিয়ে কোথায় যাব। আমি হত্যাকারীর বিচার চাই।

মতলব উত্তর থানা ওসি মো. রবিউল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ফারুক সরকারকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী মাফিয়া বেগমকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network