1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মারা গেলেন বর্ষিয়ান রাজনীতিবীদ সাবেক চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

মারা গেলেন বর্ষিয়ান রাজনীতিবীদ সাবেক চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সাইফুল ইসলাম সাকিব// ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম জাহাঙ্গীর মারা গেছেন। তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (৩০ ই জুলাই ) দুপুর ১২:১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মারা যান।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম জাহাঙ্গীর ছাত্র জীবন থেকেই রাজনৈতি শুরু করেন, তিনি চাঁদপুর ইউনিয়নের ৩ বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতি দায়িত্ব পালন করেন।

এছাড়াও উপজেলা ছাত্রলীগ, যুবলীগের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি নেতাকর্মীদের পছন্দে আবারো উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তার বাবা মাওলানা মুগবুল আহমেদ চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন,তার পরিবারে রয়েছে চাঁদপুর ইউনিয়নের একাধিক চেয়ারম্যান।

তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি, জাতীয়তাবাদী দল বিএনপি তজুমদ্দিন উপজেলা, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ,বাংলাদেশ জামাত ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখা, চাদঁপুর ইউনিয়নের সাধারণ লোকজন সহ উপজেলা সকল রাজনীতি সামাজিক সংগঠন গুলো গভীর ভাবে শোক প্রকাশ করেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network